Description
পঞ্চায়েত ভোটের রণকৌশল ঠিক করতে দলের শীর্ষ নেতাদের নিয়ে বৃহস্পতিবার বৈঠক করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন মহাকরণে তাঁর কক্ষে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ছাড়া মমতা ডেকে পাঠান তমলুকের তৃণমূল সাংসদ ও দলের যুব সংগঠনের রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারীকেও। বৈঠকে মমতা তাঁদের বলেছেন, হাতে সময় খুবই কম। পঞ্চায়েত ভোট নিয়ে বিজ্ঞপ্তি দু-তিন দিনের মধ্যেই জারি হবে। পঞ্চায়েতের পরেই লোকসভা ভোটের সম্ভাবনা প্রবল। ফলে পঞ্চায়েতের প্রচারেই দলকে লোকসভা ভোটের প্রচারের কাজও শুরু করে দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন মমতা।
| Credibility: |
 |
 |
0 |
|
Leave a Comment